শেরপুরে চ্যানেল২৪ এর ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত||সত্যবয়ান

২৪ মে ২০২২, ২:৫০

বুলবুল আহম্মেদ|| চ্যানেল 24 এর পথচলার দশ বছর পূর্তি উপলক্ষে শেরপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। চ্যানেল 24 এর শেরপুর জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত প্রমুখ।

এসময় বক্তারা চ্যানেল 24 এর দশ বছর পূর্তিতে তাদের সফলতা কামনা করেন। এছাড়া আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠু তথ্য পরিবেশন করবে এবং সেই তথ্যানুযায়ী দেশ ও জাতি উপকৃত হবে বলে প্রত্যাশা করেন।

পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বি। একই সাথে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে শুকনো খাবারও বিতরন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি মলয় মোহন বল, এসএম শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সন্জিব চন্দ বিল্টু, হাকিম বাবুল, সাংবাদিক রফিক মজিদ, জুবায়ের দীপ, বাবু, কাজী মাসুম, বুলবুল আহম্মেদ, নাঈম ইসলাম, সুলতান হোসাইন, শাহরিয়ার শাকির, হামিদুর রহমান রাজাদুল ইসলাম বাবু, জয়ন্ত দেসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।