শেরপুরে ছাত্রদলের দুটি গ্রুপের পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ||সত্যবয়ান

১৮ জুলাই ২০২২, ৭:৩৪

স্টাফ রিপোর্টার ||জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহামেদ মান্নাফের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শেরপুর জেলা ছাত্রদলের দুটি গ্রুপের পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই সোমবার দুপুরে ওই দুটি গ্রুপের একটি অংশ জেলা হাসপাতাল রোডে অপরটি শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।

একটি গ্রুপের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন। অপরটিতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দ।