শেরপুরে জেলা প্রশাসকের সাথে গাঙচিল নেতৃবৃন্দের মতবিনিময়-সত্যবয়ান

৩ ফেব্রুয়ারি ২০২২, ১:৫২

স্টাফ রিপোর্টার || শেরপুর জেলা প্রশাসকের সাথে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের মতবিময় অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার সকালে জেলা প্রশাসকের অফিস কক্ষে এ মতবিনিময়ে জেলা শাখার সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাঙচিল উপদেষ্টা এবং লাইব্রেরী এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপদেষ্টা ও কেন্দ্রীয় জেলা সমন্বয়ক ছড়াকার নূরুল মনি, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি কবি মহিউদ্দিন বিন জুবায়েদ ও কবি রাবিউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ছড়াকার নূরুল ইসলাম নাযীফ, দপ্তর সম্পাদক কবি হাসান শরাফত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি আজাদ সরকার, সদর উপজেলার সভাপতি কবি এমএইচ মুকুল, সাংবাদিক আবুল হাশিম উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসককে গাঙচিলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর গাঙচিল লেখকদের লেখা বিভিন্ন গ্রন্থ উপহার প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসককে কবি এমএইচ মুকুল তার লেখা ‘পুঁথিকাব্য ডাইনি মা’ গ্রন্থ থেকে পুঁথি পাঠ শোনান।
এসময় জেলা প্রশাসক মোমিনুর রশীদ গাঙচিলের সকল কার্যক্রমে ধন্যবাদ জানিয়ে আগামীতে গাঙচিলের পাশে থাকার আশ্বাস দেন।