শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন ডিসি সাহেলা আক্তার||সত্যবয়ান
বুলবুল আহম্মেদ || শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় ‘ডিএসএ দাবা প্রতিযোগিতা এবং ‘স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা ২০২২’ এর উদ্বোধন করা হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের পুরাতন প্যাভিলিয়ন ভবনের ২য় তলায় ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ, পুলিশ সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, দাবা উপ-কিমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ জেলা ক্রীড়া সংস্থা, দাবা উপ কমিটির সদস্য অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রতিভা অন্বেষণ ও নতুন দাবা খেলোয়াড় সৃষ্টির লক্ষে ডিএসএ স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় জেলার নয়টি স্কুলের ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ৩ সেপ্টেম্বর থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত খেলা চলমান থাকবে।
