শেরপুরে ধলা ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

১ জুন ২০২৫, ৫:৫৯
বুলবুল আহম্মেদ : শেরপুর সদর উপজেলার ৫নং ধলা ইউনিয়নে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। ১ জুন রোববার সকালে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ওই চাল বিতরণের উদ্বোধন করেন ৫ নং ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় সরকার ভিজিএফ চাল বরাদ্দ দেন। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ৫ নং ধলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৪ শত ৭০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে মোট ৩৪ হাজার ৭০০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়।
ভিজিএফ চাল বিতরণকালে ট্যাগ অফিসার মো. রেজাউল করিম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।