শেরপুরে নিজাম উদ্দিন মডেল কলেজ’র মাঠ পরিদর্শন করলেন হুইপ আতিক-সত্যবয়ান

২৮ সেপ্টেম্বর ২০২১, ৪:৩১

বুলবুল আহম্মেদ||শেরপুর সদর উপজেলার ৬নং পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা এলাকায় নির্মিত নিজাম উদ্দিন কলেজ’র মাঠ পরিদর্শন করেছেন শেরপুর জেলা আ.লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গনে এ মাঠ পরিদর্শন করেন তিনি।
এসময় কলেজের মাঠ সুন্দর রাখার জন্য অত্র কলেজের অধ্যক্ষকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে কলেজে’র পুকুরের চারপাশে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন। কলেজের শিক্ষার মান যেনো বিনষ্ট না হয় সেজন্য সকলকে সুদৃষ্টি রাখার পরামর্শ প্রদান করেন হুইপ আতিক।
কলেজ’র মাঠ পরিদর্শনকালে হুইপ আতিকের সাথে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি, সাংবাদিক নেতা মানিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।