শেরপুরে বন্যার্তদের মাঝে র‌্যাব-১৪’র খাবার বিতরণ

১০ অক্টোবর ২০২৪, ২:২৫

স্টাফ রিপোর্টার:

শেরপুরে বন্যার্তদের মাঝে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ করেন র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক।
খাবার বিতরণকালে অন্যান্যের মধ্যে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 শুরু থেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে র‌্যাব। আটকে পড়া বন্যার্তদের উদ্ধার কার্যক্রমসহ তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা। বন্যার্তদের যেকোন সমস্যায় তাদের পাশে আছে র‌্যাব। একইসাথে যাদের পুনর্বাসন প্রয়োজন, তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত কাজ করে যাবে র‌্যাব।