শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

৪ অক্টোবর ২০২৩, ২:৪৯

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে সাদা মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৪ অক্টোবর বুধবার সকাল ৯ টার দিকে সদর উপজেলার কামারের ইউনিয়নের পয়াস্তির চর গ্রামে ওই ঘটনাটি ঘটে।
নিহত সাদা মিয়া কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে এবং ২ কন্যা ও ২ ছেলে সন্তানের জনক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাদা মিয়া তার বাড়ির পাশে ধান ক্ষেতে প্রতি দিনের ন্যায় সেচ পানি দিতে যায়। এসময় মোটর চালিত বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সাদা মিয়ার মৃত্যু ঘটে।
এব্যাপারে ওই ইউনিয়নের ইউপি সদস্য হারুন অর রশীদ সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। জমি চাষ ছাড়াও সে তার মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো।