শেরপুরে বীর নিবাস ঘরের ছাঁদ ঢালাই’র উদ্বোধন করলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান||সত্যবয়ান
বুলবুল আহম্মেদ||শেরপুর সদর উপজেলার বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বীর নিবাস ঘরের ছাঁদ ঢালাই করা হয়েছে। ২২ মে রোববার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম’র ঘরের ছাঁদ ঢালাই’র শুভ উদ্বোধন করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন দুলালসহ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
জানা যায়, শেরপুর সদর উপজেলার মোট ২৮ টি বীর নিবাস ঘর বরাদ্দ দিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। প্রতি ঘর বাবদ খরচ ধরা হয়েছে ১৪ লক্ষ ১০ হাজার ৩শত ৮২ টাকা।
