শেরপুরে র্যাবের অভিযানে ১০০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১||সত্যবয়ান
শেরপুর জেলার সদর উপজেলায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা ৯ এপ্রিল শনিবার রাত ১০ টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক ব্যবসায়ী মো. ফারুক আহম্মেদ (৩০) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পশ্চিম ডাকাবর গ্রামের মৃত. মোফাজ্জেল হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র্যাব সদস্যরা শনিবার রাতে সদর উপজেলার বাজিতখিলা গ্রামের জনৈক সুমন ষ্টোর মুদির দোকানের সম্মুখ পাঁকা সড়কের উপর অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মো. ফারুক আহম্মেদকে আটক করা হয়। পরে তার কাছে রক্ষিত একটি ব্যাগ থেকে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী মো. ফারুক আহম্মেদকে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
