শেরপুরে শতাধিক অসহায় পরিবার পেলো সাংবাদিক সংস্থার ঈদ উপহার||সত্যবয়ান
বুলবুল আহম্মেদ||শেরপুরে অসহায় দুস্থ শতাধিক পরিবার পেলো সাংবাদিক সংস্থার ঈদ উপহার। ৩০ এপ্রিল শনিবার সকাল ১১ টায় নিউমার্কেটস্থ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সভাকক্ষে ওইসব পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
সাংবাদিক সংস্থার শেরপুর জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা ও জেএন্ডএস গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরন করেন।
সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।
সাংবাদিক সংস্থার জৈষ্ঠ্য সাধারণ সম্পাদক জি এইচ হান্নান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সদস্য বুলবুল আহম্মেদ, সাংবাদিক সংস্থার সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, সদস্য হামিদুর রহমান সহ উপকারভোগীগণ।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, চিনি, প্যাকেট দুধ, মুশুর ডাল ও একটি করে সাবান।
