শেরপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

২৩ জুলাই ২০২৩, ৪:১৬

বুলবুল আহম্মেদ: “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই রোববার সকাল ১০টায় শেরপুর জেলার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নিবাহী অফিসার মেহনাজ ফেরদৌস। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. আক্রাম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান, সিনিয়র মৎস্য মমতাজুন নেছা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা, প্রধানমন্ত্রীর নির্দেশে সকল সরকারি প্রতিষ্ঠান গুলোতে সহজভাবে জনসাধারণ কাঙ্খিত সেবা নিতে পারে এজন্য দেশের উন্নয়নে সকল কর্মকর্তারা সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
এসময় সদর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।