শেরপুরে সরঞ্জামসহ ১৬ জুয়ারী গ্রেফতার||সত্যবয়ান
বুলবুল আহম্মেদ||শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ১৬ জুয়ারীকে গ্রেফতার করেছে। ১২ সেপ্টেম্বর ভোররাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মহালদারপাড়া এলাকা হতে জুয়ার জমজমাট আসর থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ রেজাউল হক এর নির্দেশে ডিবির উপ-পরিদর্শক এসআই আজিজুল হক, এসআই আজিজুল হাসান, জাকির হোসেনসহ সঙ্গীয় অফিসার ফোর্স সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মহালদারপাড়া ও কামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে ওই দুটি স্থানে জুয়ার জমজমাট আসর থেকে খেলার সরঞ্জাম সহ জুয়ারীদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক এসআই আজিজুল হাসান ও জাকির হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় জুয়া আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
জুয়ারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মোঃ রেজাউল হক। ১২ সেপ্টেম্বর রোববার দুপুরে ধৃত জুয়ারীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
