শেরপুরে সাবেক কাউন্সিলর বিদ্যুতের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

১৬ আগস্ট ২০২৩, ৪:৪৬

স্টাফ রিপোর্টার :হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় ০৮ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে সাবেক প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট মঙ্গলবার দুপুরে শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুর রহমান বিপনের সঞ্চালনায় শোক দিবসের আলোচনায়
উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাদেক আলী মাস্টার, শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান বিন্দু, মসজিদ কমিটি ও মীরগঞ্জ গুরুস্তান কমিটির সভাপতি আকছের আলী, মসজিদের ইমাম, ছাত্রনেতা শামীম উসমান রুবেল, জীবন, শাকিল, সোহান, ছিয়াম, যুবলীগনেতা সাজু প্রমুখ। অনুষ্ঠানে ৬ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া করা হয়।