শেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা||সত্যবয়ান

৫ মার্চ ২০২২, ৯:৩৯

স্টাফ রিপোর্টার ||শেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা করা হয়েছে।
৫ মার্চ শনিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোরশেদ আলীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির রুমান।

এসময় জেলা পরিষদের সদস্যবৃন্দ জেলা আ’লীগ মহিলা আ’লীগসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শেরপুরের ৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান। পরে তাদের অভিজ্ঞতার কথা এবং জীবনের ঝুকি নিয়ে স্বাধীনতা সংগ্রামের সেই ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা।

এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।