শেরপুর-কামারেরচর জিসি সড়ক মেরামত ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন হুইপ আতিক-সত্যবয়ান

৪ ডিসেম্বর ২০২১, ৩:৩৪

নিজস্ব প্রতিবেদক|| শেরপুর-কামারেরচর জিসি সড়ক মেরামত ও প্রশস্তকরণ ও কামারেরচর বাজার ৬নং চর সড়ক আরসিসিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

৪ ডিসেম্বর দুপুরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সেকেন্ড ট্রন্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট আরটিআইপি-২ এর আওতায় এই রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্বা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস,কামারেরচর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব,জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা,জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলসহ ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।