শেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী চন্দন কুমার পাল এর ঝিনাইগাতীতে মতবিনিময় সভা||সত্যবয়ান
ঝিনাইগাতী সংবাদদাতা ||আগামী ১৭ অক্টোবর শেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী চন্দন কুমার পাল ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ঝিনাইগাতীতে এক নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুরের পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেয়ারম্যান প্রার্থী ও শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
এসময় বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, নালিতাবাড়ী পরিষদ চেয়ারম্যান মোকছেদুল রহমান লেবু, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, গৌরীপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জেসমিন খাতুন প্রমুখ।
নির্বাচনী মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের নেতা প্রকাশ দত্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহম্মেদ অজয় কুমার চক্রবর্তী জয়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, সকল ভোটারসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান প্রার্থী চন্দন কুমার পাল তাকে বিজয়ী করার জন্য ভোটারদের কাছে একটি করে ভোট প্রার্থনা করে।
