শেরপুর জেলা বিএনপি’র শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
রানা, শ্রীবরদী : শেরপুর জেলা বিএনপির আহব্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ সহ সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার করার প্রতিবাদে শ্রীবরদীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শ্রীবরদী পৌর শহরে উপজেলা বিএনপি’ ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহব্বায়ক আবু রায়হান মো আল বেরুনী, বিএনপি নেতা মাহফুজুর রহমান আঙ্গুর, এবিএম শামিম কবির, এরশাদুল ইসলাম আরজু প্রমুখ।
এসময় বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
