শেরপু‌রের শ্রীবরদীতে ই‌জিবাই‌কের চাপায় শিশুর মৃত্যু-সত্যবয়ান

২৪ অক্টোবর ২০২১, ২:৪০

শ্রীবরদী শেরপুর প্রতিনিধি||শেরপু‌রের শ্রীবরদী‌তে ই‌জিবাই‌কের চাপায় তিন বছ‌রের শিশু অ‌নিকা নিহত হ‌য়ে‌ছে। আজ দুপু‌রে উপ‌জেলার ভায়াডাঙ্গা মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত শিশু ওই এলাকার উ‌কিল মিয়ার মে‌য়ে।

স্থানীয়রা জানায়, ওই শিশুর বাবা উ‌কিল মিয়া ভায়াডাঙ্গা বাজার থে‌কে ই‌জিবাই‌কে বা‌ড়ি ফির‌ছিল। এসময় বা‌ড়ি‌র সাম‌নে ই‌জিবাইক‌টি গে‌লে বাবা‌কে দে‌খে ঘর থে‌কে দৌঁ‌ড়ে বাবার কা‌ছে আ‌সতে থাকে শিশু অ‌নিকা। এসময় ভায়াডাঙ্গা বাজার থে‌কে যাত্রী নি‌য়ে আ‌রেক‌টি দ্রুত গ‌তির ই‌জিবাইক অ‌নিকা‌কে চাপা দেয়। এ‌তে সে গুরুতর আহত হয়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে শ্রীবরদী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়ার প‌থে মারা যায় শিশু অ‌নিকা‌। এ ঘটনায় স্থানীয়রা ই‌জিবাইক‌টি আটক কর‌লেও পা‌লি‌য়ে যায় চালক।