শেরপু‌রে নির্মাণ কা‌জের উ‌দ্বোধন উপল‌ক্ষে অবহতিকরণ সভা-সত্যবয়ান

৮ সেপ্টেম্বর ২০২১, ৪:৩৪

স্টাফ রিপোর্টার:শেরপু‌রের শ্রীবরদী-কর্ণঝোড়া জি‌সি রো‌ডের নির্মাণ ক‌া‌জের উ‌দ্বোধন উপল‌ক্ষে অব‌হিতকরণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকা‌লে শ্রীবরদী আই‌ডিয়াল টেক‌নিক‌্যাল স্কুল এন্ড ক‌লে‌জে হল রু‌মে কা‌জের উ‌দ্বোধন ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি শ্রীবরদীর পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল।

আরআই‌টি‌পি-২ প্রক‌ল্পের সোসাল‌জিষ্ট জা‌হিদুল ইসলা‌মের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন উপ‌জেলা এল‌জিই‌ডির প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন ওই ক‌লে‌জের অধ‌্যক্ষ আসাদুজ্জামান, এল‌জিই‌ডির উপ-সহকা‌রি প্রকৌশলী শরাফ উদ্দিন, আর‌টিআই‌পি‌রে প্রতি‌নি‌ধি মাহফুজুর রহমান প্রমুখ।

এছাড়া এল‌জিই‌ডির বি‌ভিন্ন কর্মকর্তা, বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের সদস্য ও মি‌ডিয়ার কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ, বিশ্ব ব‌্যাং‌কের অর্থায়‌নে সে‌কেন্ড রুরাল ট্রান্স‌পোর্ট ইমপ্রুভ‌মেন্ট প্রজেক্ট আরআই‌টি‌পি-২ এর আওতায় ১১ কো‌টি ১১লাখ টাকা ব্যায়ে ১৪ কি‌লো ৩শ ১০ মিটার রাস্তা প্রশস্তকরণ ও মেরামত করা হ‌বে।