শোকের আগস্ট আশরাফ আলী চারু||সত্যবয়ান
আগস্ট এলেই ছলছলে চোখ
অঝোর ধারায় ঝরে
বৃষ্টিমেঘের ফোঁটার মতই
টপটপিয়ে পড়ে।
আগস্ট এলেই রক্তমেখে
সূর্য মামা ওঠে
জাতির পিতার শোক জানাতে
রাঙানো ফুল ফোটে।
আগস্ট এলেই পাখির গানে
দুঃখ স্মৃতি গাঁথা
সেই খোকা নাই যারই ডাকে
পাইছি স্বাধীনতা।
