শ্রীবরদীতে ক্ষুদে ফুটবলারদের মাঝে বিএনপি নেতা অকুলের ফুটবল বিতরণ

১০ এপ্রিল ২০২৫, ১০:২৭

শ্রীবরদী প্রতিনিধি :

তরুণ ছাত্র সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে
এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন শ্রীবরদী উপজেলার ক্রীড়াঙ্গনের এক সময়ের আলোচিত মুখ, সেরা ফুটবল খেলোয়াড় শ্রীবরদী পৌর বিএনপি’র সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলুল হক চৌধুরী অকুল।
নিজের ব্যক্তিগত অর্থায়নে পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে নবীন খেলোয়ারদের হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছেন নতুন ফুটবল।
৯ ই এপ্রিল বুধবার বিকেলে পৌর এলাকার ১ নং ওয়ার্ডের পোড়াগড় গ্রামের খেলার মাঠে গিয়ে
ফুটবল নিয়ে হাজির হয় একসময়ের আলোচিত
ফুটবলার বিএনপি নেতা অকুল চৌধুরী।
নিজের ব্যক্তিগত অর্থায়নে একটি মাদ্রাসা ও ২ টি ক্লাবের খেলোয়ারদের হাতে তুলে দেন তিনটি ফুটবল।
হঠাৎ করে খেলার মাঠে ফুটবল নিয়ে বিএনপি নেতা অকুলের উপস্থিতি দেখে তরুণ খেলোয়াড়রা
খুশিতে আত্মহারা হয়ে পড়েন।
এসময় শ্রীবরদী পৌর কৃষক দলের সদস্য সচিব
জুলহাউজ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইখতিজ্জামান সেলিম, ১নং ওয়াড বিএনপির সভাপতি খোকন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী অকুল বলেন, শৈশবে আমরাও ফুটবল নিয়ে খেলার মাঠে খেলেছি, পাড়া মহল্লায় প্রতিদিন বিকেলে খেলা হতো, দূর দুরান্ত থেকে অনেকেই আসতো খেলতে, আবার কেউ আসতো খেলা দেখতে।
বর্তমান সময়ে আমাদের এ উপজেলায় ক্রীড়াঙ্গন অনেকটাই ঝিমিয়ে পড়েছে। খেলাধুলার নিয়মিত চর্চা না থাকায় পৃষ্ঠপোষকতার অভাবে নতুন খেলোয়ার তৈরি হচ্ছে না। ফলে আমাদের সন্তানরা সম্ভাবনাময় খেলোয়াড় হয়েও তাদের উপযুক্ত অবস্থানে যেতে পারছে না। এ কারণেই খেলার মাঠ আগের মতো উজ্জীবিত হচ্ছে না।
তরুণ যুব সমাজ আজ খেলাধুলা ছেড়ে মোবাইল ফোন ও মরণ নেশা মাদকের উপর ধাবিত হচ্ছে।
তাই আমার ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে আবারো নবীন খেলোয়ার তৈরি করতে ফুটবল বিতরণ করছি। এতে করে আবারো খেলার মাঠে ফিরে যাবে তরুণ ছাত্র সমাজের একটি বৃহৎ অংশ।