শ্রীবরদীতে বিস্ফোরক মামলায়  কাউন্সিলর খোকন গ্রেফতার 

১১ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৫
শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বিস্ফোরক মামলায়   পৌরসভার কাউন্সিলর  ও পৌর বিএনপির  সাধারন সম্পাদক মো আনিসুজ্জামান খোকনকে  গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ১০ ই  ফেব্রুয়ারি শনিবার রাতে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে এএসআই সালাহউদ্দিনের নেতৃত্বে  থানা পুলিশের একটি  দল পৌর সদরের নয়াপাড়া বাজার এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত আনিসুজ্জামান খোকন  (৪০) তাতীহাটি নয়াপাড়া গ্রামের মৃত আরশাফ আলী মেম্বারের ছেলে ও শ্রীবরদী    পৌরসভার ২ নং ওয়ার্ডের ৩ বারের  নির্বাচিত কাউন্সিলর।  শ্রীবরদী  পৌর বিএনপির পক্ষ থেকে সভাপতি মো ফজলুল হক চৌধুরী অকুল সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউন্সিলর খোকনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
ওসি কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক কাউন্সিলর খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিস্ফোরক মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  রবিবার দুপুরে তাকে শেরপুরে বিজ্ঞ আদালতে সোপদ করা  হয়েছে।