শ্রীবরদীতে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৯ মার্চ ২০২৫, ৫:০২

শ্রীবরদী প্রতিনিধি :

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে পৌর শহরের তাতীহাটি আইডিয়াল স্কুল সংলগ্ন মাঠে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে মার্চ শুক্রবার বিকেলে এ মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহব্বায়ক আবু রায়হান মো: আল-বেরুনীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ঢাকা ৪ এর পিপি এডভোকেট এরশাদ আলম জজ, শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও গোসাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম জুবাইল হোসেন, শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আঙ্গুর, শ্রীবরদী শহর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম, শেরপুর জেলা কৃষক দলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক শাহিনুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এরশাদুজ্জামান আরজু, আফরাজুজ্জামান বাঁধন, আবু সালেহ, হোসাইন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ঠিকাদার শহীদুর রহমান শহীদ, উপজেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব আরিফ হাসান টুটুল, শ্রীবরদী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, আব্দুল আলিম, উপজেলা শ্রমিক দলের সহ সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রীবরদী পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রমজান আকন্দ, খড়িয়াকাজির চর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দল সহ অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার ধর্মপ্রান রোজাদাররা উপস্থিত ছিলেন