শ্রীবরদীতে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ-সত্যবয়ান

২৩ ফেব্রুয়ারি ২০২২, ৭:২৭

স্টাফ রিপোর্টার: উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলা পরিষদের বাস্তবায়নে জিওবি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরী তত্ত্বাবধানে পরিষদ চত্বরে বেঞ্চ বিতরণ অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, গোশাইপুর ইউপি চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক, শ্রীবরদী এপিপিআই এর প্রধান শিক্ষক আব্দুর রউফ, ইউজিডিপি প্রকল্পের ইউডিএফ শাহিনা আকতার প্রমুখ। উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২শ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।