শ্রীবরদীর গারো পাহাড়ে বন্য হাতির উপদ্রুব থেকে রক্ষার্থে টর্চ লাইট ও কেরোসিন তেল বিতরণ

১০ এপ্রিল ২০২৫, ১০:২২

রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারত থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বুনো হাতির উপদ্রব থেকে রক্ষার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
বন বিভাগের ইআরটি সদস্যদের মাঝে টর্চ লাইট ও
কেরোসিন তেল বিতরণ করা হয়েছে।
৯ই এপ্রিল বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলার
সীমান্ত জনপদের বালিজুরী ফরেস্ট অফিস চত্বরে
উন্নয়ন তহবিল কর্মসূচীর আওতায় সিংগাবরুনা ও
রানীশিমুল ইউনিয়নের গারো পাহাড় বেষ্টিত
বুনো হাতির বিচরণ এলাকায় উপদ্রব থেকে রক্ষার্থে ২৫ টি টর্চ লাইট ও ৩৪০ লিটার কেরোসিন তেল বিতরণ করা হয়।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেন্জ কর্মকর্তা মো: সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এসময় বন বিভাগের শিক্ষানবিশ রেন্জ কর্মকর্তা
মো: তাহসীন হোসেন আইয়ান, বালিজুরী সদর বিট কর্মকর্তা রাকিবুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য
নুরুল হক, সেলিম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন বিভাগের উপকারভোগী, গণমাধ্যম কর্মী, ইআরটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।