শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়  কসমেটিক জব্দ 

১৯ আগস্ট ২০২৬, ১২:৫১

তারেক মোহাম্মদ আব্দুল্লাহ্ রানা শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী সীমান্তের চান্দাপাড়া পাহাড়ি গ্রাম থেকে মঙ্গলবার  ভোর সকালে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের কসমেটিক সামগ্রী জব্দ করেছে বিজিবি। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে  একটি অভিযানিক দল  মঙ্গলবার  ভোর সকালে সীমান্ত জনপদের চান্দাপাড়া গ্রাম থেকে ৮ লক্ষ  ৪৯ হাজার ৪৪০ মূল্যের ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করে। কর্ণজোড়া বিওপির  ইনচার্জ নায়েক সুবেদার মো সাইদুর রহমান মঙ্গলবার বিকেলে বলেন উদ্ধারকৃত কসমেটিক সামগ্রী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমে জমা দেয়া হবে।