হাতির দেশ রফিক মজিদ-সত্যবয়ান

৩০ নভেম্বর ২০২১, ৮:১৬

হাতিবান্ধায় হাতি নাই
আছে সব পাহাড়ে
হাতি আগলায় ছাড়া পেয়ে
খাচ্ছে ধান আহারে…!

বনের মানুষ ছুটছে সবাই
হাতি মারবে কারেন্টে।
তাইতো হাতি মরছে এখন
ফাঁদপাতা ওই পয়েন্টে।

বন বিভাগের কর্তারা সব
আছেন মহা চিন্তায়।
মানুষ আগে না হাতি আগে
এটা ভেবেই হুশ নাই।

কেউ বলে এই হাতিগুলো
প্রতিবেশি দেশ ভারতের
বন্য প্রাণীর দেশ কী আবার
এরা সবাই বন-বাদাড়ের।

হাতি পাগাড়ে হাতি ছিলো
প্রমানটা তার নামে
হাতিরা তাই ভিন দেশি নয়
আমাদের ধরাধামে।