হাসপাতালে ভর্তি টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী পূজা ব্যানার্জি
বিনোদন ডেস্ক: হাসপাতালে ভর্তি টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী পূজা ব্যানার্জি। হঠাৎ অসুস্থ তিনি। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি এই নায়িকা।
বর্তমানে পর্দায় খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নিয়মিত একটিভ পূজা।
তবে গত ৫ দিন ধরে ইনস্টাগ্রামে অভিনেত্রীর দেখা নেই। খোঁজ নিয়ে জানা গেল, একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন পূজা, ভর্তি রয়েছেন হাসপাতালে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও’কে পূজা জানান, বেশ কিছুদিন ধরেই ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। অভিনেত্রী বলেন, ‘শুরুতে খুব ক্লান্তিভাব লাগছিল, ভেবেছিলাম কেটে যাবে।
অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও কম আলোচনায় থাকেনি। দীর্ঘদিন প্রেম সম্পর্কে থাকার পর টেলিভিশন অভিনেতা কুণালকে বিয়ে করেন পূজা। করোনাকালে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে পূজা সামনে আনেন কুণালের সঙ্গে আইনি বিয়ে সেরে নিয়েছেন তিনি। মা হওয়ার পর টেলিভিশনে কাজ কমিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে ডান্স বাংলা ডান্সের অতিথি বিচারক হিসাবে জি বাংলার পর্দায় দেখা মিলেছে পূজার। শ্রাবন্তী-শুভশ্রীদের পাশে অনেক সময়ই মৌনির বদলি হিসাবে দেখা গিয়েছিল তাকে।
