২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শ্রীবরদীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ||সত্যবয়ান
শ্রীবরদী সংবাদদাতা ||২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যার প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের ফাঁসির দাবিতে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। ২১ আগস্ট রোববার বিকালে পৌর শহরের কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দল্লাহ ছালেহ, সিংগাবরুনা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুজ্জামান কালু, সহ-প্রচার সম্পাদক আবু সাইদ হিটলার প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ওয়াছেক বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক লাবিনা আক্তার লিমা, পৌর সভাপতি আহসান উল্লাহ শুকরিয়া, কেকের চর ইউনিয়ন সভাপতি আঃ খালেক, রানীশিমূল ইউনিয়ন সাধারন সম্পাদক আনুয়ার পারভেজ, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম, কাকিলাকুড়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আওরঙ্গ, কুড়িকাহনিয়া ইউনিয়ন সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান ছুটি, গোশাইপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বপন, ভেলুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাসেম, গড়জরিপা ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, উপজলো স্বচ্ছোসবেক লীগ আহবায়ক ফেরদৌস আলী, শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক মোঃ মিনাল, যুগ্ম আহবায়ক কামরুল হাসান শান্ত, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবির হাসান সিদ্দিক, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান প্রমুখ। উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়নের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া মাহফলি অনুষ্ঠিত হয়।
