স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে শেরপুরে র‍্যালি||সত্যবয়ান

৩১ মার্চ ২০২২, ১২:০৪

বুলবুল আহম্মেদ ||স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে শেরপুরে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এসে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়্যেদ এজেড মোর্শেদ আলী, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান আকন্দ প্রমুখ।
এসময় শেরপুর জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আ’লীগের স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।