উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শুরু

২৬ ডিসেম্বর ২০২১, ৯:২৪

বুলবুল আহম্মেদ ||শেরপুরের শ্রীবরদীতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিলো চোঁখে পরার মতো। দীর্ঘ প্রতিক্ষার পর এবার ৭নং ভেলুয়া ইউনিয়নের চরহাবর কেন্দ্রে ভোট দিচ্ছেন সাধারণ ভোটাররা।
রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য – এবার নির্বাচনে শ্রীবরদীর ৫৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩২৯ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৩৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯‌টি ইউ‌পির মোট ১ লক্ষ ৭৪ হাজার ৫৫৯জন ভোটার তাদের ভোটা‌ধিকার প্রয়োগ করবেন।