শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২ গরু জব্দ
রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদী সীমান্তের ঝুলগাঁও এলাকা থেকে ভারতীয় মালিক বিহীন ২ টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ৩০শে মার্চ সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝুঁলগাও পাহাড়ি গ্রাম থেকে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ২ টি গরু আটক করে। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির টহল কমান্ডার নায়েক নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। কর্ণঝোড়া বিওপি ইন চার্জ নায়েক সুবেদার মো সাইদুর রহমান গরু আটকের সত্যতা নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় জানায় জব্দকৃত গরু দুটির সিজার মূল্য ২ লক্ষ টাকা।
